শীর্ষ কর্মকর্তাদের ওপেনএআই ছাড়ার হিড়িক!

২৮ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:০১  

সম্প্রতি চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই থেকে পদত্যাগ করেন কোম্পানির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবার প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতি কোম্পানিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।

প্রায় সাড়ে ছয় বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানিটিতে দায়িত্ব পালন করেছেন মিরা। এক নোট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সেটি শেয়ারের মাধ্যমে কোম্পানি ছাড়ার এই ঘোষণা দেন তিনি।

মিরা বলেন, ‘নিজস্ব অনুসন্ধানের জন্য সময় ও জায়গা তৈরি করতে আমি পদত্যাগ করেছি।’

মিরা মুরাতির পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টা পর কোম্পানির চিফ রিসার্চ অফিসার বব ম্যাকগ্রু ও রিসার্চ ভিপি ব্যারেট জোফও তাদের পদত্যাগের কথা জানান।

মুরাতির পদত্যাগে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ওপেনএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

ডিবিটেক/বিএমটি